ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা

ads

ঢাকার ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে এক ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) মারা যাওয়া স্মৃতি (১৮) সাভারের প্রিন্স নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। মায়ের সঙ্গে ধামরাইয়ের ইসলামপুর গোডাউন মোড়ে দরবেশ আলীর বাসায় ভাড়া থাকতেন তিনি।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতির সঙ্গে ধামরাইয়ের ইসলামপুর মহল্লার হিমেল নামে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। হিমেলের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় হতাশায় দিন কাটাতো স্মৃতির। এ অবস্থায় শুক্রবার রাতে হিমেলকে দায়ী করে একটি চিরকুট লিখে ঘুমের ওষুধ খান স্মৃতি। ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার পর স্মৃতির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার সাভারের নয়ারহাট গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্মৃতির মৃত্যু ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page